হস্টেল থেকে তরুণ-তরুণীর পচাগলা দেহ উদ্ধার - The News Lion

হস্টেল থেকে তরুণ-তরুণীর পচাগলা দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ। হস্টেল থেকে উদ্ধার হল তরুণ-তরুণীর পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের মল্লারপুরে। বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রাম থেকে যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সন্ধ্যা বেলায় মহুলা গ্রাম থেকে এক প্রেমিক যুগলের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়।


স্থানীয় সুত্রে খবর শুক্রবার সন্ধ্যায় গ্রামের মহুলা ভেলিয়ান উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের দোতলার একটি ঘর থেকে উদ্ধার হয় অঞ্জনা লেট ও ষষ্টী লেট নামে ওই যুগলের মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ। গ্রামবাসীরা জানান, লকডাউনের কারণে এখন স্কুল বন্ধ তাই হোস্টেল এখন ফাঁকা। সব ঘরে তালা থাকলেও হোস্টেলের দোতলায় একটি ঘর খোলা ছিল। সেখানেই তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুজন গত বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজখুঁজি করার পর তাদের খুঁজে পাওয়া না গেলে পরিবারের তরফে মৌখিকভাবে থানায় নিখোঁজ হওয়ার ঘটনাটি জানানো হয়।


শুক্রবার সন্ধ্যের সময় গ্রামের কিছু ছেলে মেয়ে ওই উচ্চ বিদ্যালয়ের মাঠে লুকোচুরি খেলছিল। খেলতে খেলতে তারা বিদ্যালয়ের পরিত্যক্ত হোস্টেলের ঘরে লুকোতে গেলে তাদের নজরে আসে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে দুজন ঝুলছে। তৎক্ষনাৎ তারা ভয়ে চিৎকার করে গ্রামবাসীদের জড়ো করে। গ্রামবাসীরা এসে দেখেন গ্রামেরই নিখোঁজ থাকা ওই দুজনই গলায় ফাঁস নিয়ে ঝুলছেন, দেহে পচন শুরু হয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।


পুলিশের এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, প্রেমিক প্রেমিকার বাড়ির লোক তাদের এই সম্পর্ক মেনে না নেওয়ায় তারা আত্মঘাতি হয়েছেন। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.